Home LATEST NEWS BANGLA গাজী নজরুল ইসলাম চার দিন এবং তার প্রথম স্ত্রী এক দিন রিমান্ডে

গাজী নজরুল ইসলাম চার দিন এবং তার প্রথম স্ত্রী এক দিন রিমান্ডে

3
0

Source : BBC NEWS

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম

ছবির উৎস, TV Screen Grab

রাজধানীর ন্যাম ভবনের
ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী
মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা
দায়ের করা হয়েছে। মি. ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে এই মামলায় গ্রেফতার
দেখানো হয়েছে।

সোমবার শেরে বাংলা নগর
থানার ওসি মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মি. ইসলাম জানিয়েছেন, মি. ইসলাম
সংসদ সদস্য হওয়ায় তাকে গ্রেফতারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার জন্য
কাগজপত্র পাঠানো হয়েছে।

মিজ খাতুনের বাবা মাসুম বিল্লাহ
বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার এই মামলাটি দায়ের করেছেন।

এই মামলায় মি. ইসলাম ও তার
প্রথম স্ত্রী ছাড়াও মিজ খাতুনের মামা ওআয়দুর রহমানকে আসামি করা হয়েছে।

শেরে বাংলা নগর থানার ওসি
মনিরুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে আদালতে
হাজির করার জন্য পাঠানো হয়েছে।

একইসঙ্গে, সাতদিন তাদেরকে রিমান্ডে
নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আবেদন করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা মি. ইসলাম।

রোববার সন্ধ্যায় জাতীয়
সংসদ ভবনের সামনে অবস্থিত ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর
ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে, গত জুলাইয়ে একজন তরুণীর সঙ্গে মি. ইসলামের
ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে নানা
আলোচনা ও বিতর্ক শুরু হয়।

তখন গাজী নজরুল ইসলাম
নিজেই দাবি করেন, ভিডিওতে
দেখা যাওয়া ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং তাকে তিনি তার প্রথম
স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি বিয়ে করেছেন।

পরে তাকে দল থেকে বহিষ্কার
করে জামায়াতে ইসলামী।