Source : BBC NEWS
ছবির উৎস, Getty Images
Published এক ঘন্ট া আগে
পড়ার সময়: ৫ মিনিট
পটুয়াখালীর বাউফল ে সম্প্রত ি এক হিন্দ ু ব্যবসায়ীক ে পুড়িয় ে মারার হুমক ি দেওয়ার একট ি অডিও সামাজিক মাধ্যম ে ভাইরাল হওয়ার পর এ নিয় ে নান া আলোচনা-সমালোচন া চলছে।
ওই ব্যবসায়ীক ে কেনে া হুমক ি দেওয় া হলে া এব ং পরবর্তীত ে অভিযুক্তের বিরুদ্ধ ে ক ী ব্যবস্থ া নেওয় া হয়েছে, এসব প্রশ্নের উত্তর জানার চেষ্ট া করছেন অনেকেই।
এছাড় া ফোন ে প্রাণনাশের হুমক ি দেওয়ার পরও কেবল চাঁদাবাজির মামলায় কেন তাক ে গ্রেফতার দেখানে া হয়েছে, এ নিয়েও প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয় ে জান া গেছে, অভিযুক্ত ফরিদ উদ্দিন গাজ ী স্থানীয় বিএনপির রাজনীতিত ে যুক্ত । অতীতেও নান া অপকর্মের সঙ্গ ে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
যদিও হত্যার হুমক ি দেওয় া এই অডিও সামাজিক মাধ্যম ে ছড়িয় ে পড়ার পর তাক ে সাংগঠনিক পদ থেক ে অব্যাহত ি দিয়েছ ে পটুয়াখাল ী জেল া বিএনপি।
অন্যদিকে, রাজনৈতিক পরিচয় ন া থাকলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ ে নির্বাচন করত ে চান ব্যবসায় ী গোবিন্দ চন্দ্র মণ্ডল।
নির্বাচন সামন ে রেখ ে এরই মধ্য ে এলাকায় প্রচারণাও শুর ু করেছেন তিনি।
ছবির উৎস, SCREEN GRAB
য া জান া যাচ্ছে
সামাজিক মাধ্যম ে ছড়িয় ে পড় া ফোন রেকর্ড ে ব্যবসায় ী গোবিন্দ চন্দ্র মণ্ডলক ে হুমক ি দিত ে শোন া যায় বাউফলের উপজেল া বিএনপ ি নেত া মো. ফরিদ উদ্দিন গাজীকে।
গত বৃহস্পতিবার অডিওট ি ছড়িয় ে পড়লে, এ নিয় ে নান া আলোচনা-সমালোচন া শুর ু হয় । অনেককেই বাংলাদেশ ে সাম্প্রদায়িক নান া ইস্য ু নিয়েও সামাজিক মাধ্যম ে বিতর্ক করত ে দেখ া যায়।
এক মিনিট ৫৭ সেকেন্ডের ওই অডিও কল রেকর্ড ে নিজের নাম পরিচয় উল্লেখ কর ে মি. মণ্ডলক ে হুমক ি দেন মি. গাজী ।
হুমকিদাতাক ে বলত ে শোন া যায়,” দাদু, আমার নাম ফরিদ উদ্দিন গাজী । আমার বাবার নাম শামসুল আলম গাজী । আমার একট া শখ জাগছে, বুঝছেন? আম ি একট া জ্যাত া নম ো পুড়মু, এ ক্ষেত্র ে আপনার ে বাইছ া নিছি, এত ে আপনার মন্তব্য ক ী”?
অপর প্রান্ত থেক ে আবার বল া হয়,” তো আপনার এত ে মন্তব্য কী? জ্যাত া নম ো পুড়মু, আপনারেই বাইছ া নিছি, আপন ি ক ী কন? আপনার সুবিধার জন্য আমার ফোনালাপ রেকর্ড কইর া রাখল ে এইটাও রেকর্ড কইর া রাখেন ।”
ব্যবসায় ী বলেন,” আমার মন্তব্য ক ী থাকবে, আপনার মন ে খুশ ি ধরছে, আপন ি করেন ।”
এরপর হুমকিদাত া আবারও বলেন যে,” আপনাগ ো ত ো মরার পর পোড়ে, আম ি আপনার ে মরার আগেই পুড়ত ে চাই ।”
কথোপকথনের শেষ অংশ ে তাক ে বলত ে শোন া যায়,” আপন ি এলাকায় আসতেছেন কব ে নাগাদ”? ব্যবসায় ী বলেন,” এলাকায় যেহেত ু বাড়ি, আসব না? আসব ।” তখন হুমকিদাত া বলেন,” তো খবরট া ক ী আপন ি আমাক ে দিবেন নাক ি আমার খবর রাখ া লাগব ে”?
ছবির উৎস, Getty Images
খোঁজ নিয় ে জান া গেছে, হুমকির এই ঘটনাট ি মূলত স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গেও যুক্ত।
আসন্ন নির্বাচন ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ ে অংশ নেওয়ার ঘোষণ া দিয়েছেন ব্যবসায় ী গোবিন্দ চন্দ্র মণ্ডল।
ইতোমধ্য ে নির্বাচন ী এলাকায় ব্যানার ফেস্টুনও টাঙিয়েছেন তিনি।
বাউফলের গণমাধ্যমকর্মীদের সঙ্গ ে কথ া বল ে জান া গেছে, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণ া ন া হলেও উপজেলার রাজনৈতিক মহল ে এ নিয় ে ব্যাপক উত্তেজন া রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ে এই আসন ে জামায়াত ে ইসলামের প্রার্থ ী শফিকুল ইসলাম মাসুদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । ফল ে স্থানীয় সরকার নির্বাচন ে নিজেদের উপস্থিত ি বাড়াত ে মরিয় া বিএনপি।
তব ে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের মধ্য ে নান া গ্রুপি ং থাকায় নির্বাচন নিয় ে সেখান ে আগেভাগেই উত্তেজন া তৈর ি হয়েছে।
এমন প্রেক্ষাপট ে রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই হিন্দ ু সম্প্রদায়ের একজনের নির্বাচনের প্রস্তুত ি ওই এলাকার রাজনৈতিক পরিসর ে নান া আলোচনার জন্ম দিয়েছে।
মি. মণ্ডলের দাবি, নির্বাচন ে অংশ নেওয়ার ঘোষণ া দেওয়ার পর থেকেই তাক ে হুমক ি দিয় ে আসছিলেন স্থানীয় বিএনপ ি নেত া ফরিদ উদ্দিন গাজী।
” আমাক ে পুড়িয় ে মারার হুমক ি দিয়েছে । এর আগ ে ৫০ লক্ষ টাক া চাঁদাও দাব ি কর া হয়েছিল”, বিবিস ি বাংলাক ে বলেন তিনি।
অবশ্য ফরিদ গাজীর বিরুদ্ধ ে চাঁদ া দাবির য ে অভিযোগ আন া হয়েছ ে সেট ি সত্য নয় বলেই দাব ি তার ভাগ্ন ে মোহাম্মদ জাহিদ এর।
তিন ি বলছেন, ষড়যন্ত্রমূলকভাব ে তার মামাক ে এই মামলায় ফাঁসানে া হয়েছে । য ে অডিও রেকর্ডট ি সামাজিক মাধ্যম ে ভাইরাল হয়েছ ে সেট ি পুরে া ফোনালাপের খণ্ডিত অংশ বলেও দাব ি তার।
” মামার লগ ে আমার কথ া হইছে, যেটুক ু কথ া ফাঁস কর া হইছে, হের আগ ে পর ে অনেক কথ া আছে । কিন্ত ু একট া অংশ কাইট া ফেসবুক ে দিয় া দিছে । হের বিরুদ্ধ ে চাঁদ া দাবির য ে অভিযোগ আন া হইছ ে হেইডাও মিথ্য া”, বিবিস ি বাংলাক ে বলেন মি. জাহিদ ।
ছবির উৎস, Getty Images
ক ী ব্যবস্থ া নেওয় া হয়েছে
ব্যবসায়ীক ে পুড়িয় ে মারার হুমক ি দেওয়ার এই অডিও সামাজিক মাধ্যম ে ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয় ে নান া প্রতিক্রিয় া দেখ া গেছে।
গত বৃহস্পতিবারের এই ঘটনায় বাউফল থানায় অভিযুক্ত ফরিদ গাজীর বিরুদ্ধ ে একট ি সাধারণ ডায়ের ি করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল।
যেখান ে তিন ি উল্লেখ করেছেন যে, নির্বাচনের ঘোষণ া দেওয়ার পর থেকেই তাক ে নিয়মিত হুমক ি দেওয় া হচ্ছিল । চাঁদ া দাব ি কর ে ন া পেয় ে শেষমেষ পুড়িয় ে হত্যার হুমক ি দেওয় া হয়।
ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্ত ফরিদ গাজীক ে চেক প্রতারণার একট ি পুরনে া মামলায় গ্রেফতার কর ে পুলিশ । যদিও পরবর্তীত ে ভুক্তভোগীর কর া চাঁদিবাজির মামলায় গ্রেফতার দেখানে া হয় তাকে।
পুলিশ বলছে, ফরিদ গাজীর বিরুদ্ধ ে আগ ে থেকেই নান া অনিয়মের অভিযোগ রয়েছে । ব্যবসায়ীক ে হুমক ি দেওয়ার অডিও ভাইরাল হওয়ার পর তাক ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার কর া হয়।
” হুমক ি দেওয়ার কয়েকদিন আগ ে ওই ব্যবসায়ীর কাছ ে স ে ( ফরিদ গাজী ) চাঁদ া চেয়েছিল । এই মামলায় গ্রেফতার কর ে আদালত ে নেওয় া হলে, তাক ে কারাগার ে পাঠানে া হয়”, বিবিস ি বাংলাক ে জানান বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত া সিরাজুল ইসলাম।
এছাড় া আদালতের আদেশ পাওয়ার পর জিডির বিষয় ে তদন্ত কর ে অভিযুক্তের বিরুদ্ধ ে আইন ি ব্যবস্থ া নেওয় া হব ে বলেও জানিয়েছ ে পুলিশ।
এদিকে, এই ঘটনার পর অভিযুক্ত ফরিদ গাজীক ে সাংগঠনিক পদ থেক ে অব্যাহত ি দিয়েছ ে পটুয়াখাল ী জেল া বিএনপি।
শুক্রবার জেল া বিএনপির সভাপত ি ও সাধারণ সম্পাদকের সই কর া একট ি চিঠিত ে উল্লেখ কর া হয়েছ ে যে, চেয়ারম্যান পদপ্রার্থ ী গোবিন্দ চন্দ্র মণ্ডলক ে প্রাণনাশের হুমকি, বিভিন্নভাব ে ভয়ভীত ি প্রদর্শন এব ং জীবিত পুড়িয় ে মারার হুমক ি সংক্রান্ত কল রেকর্ড সংগঠনের শৃঙ্খল া ও আদর্শ পরিপন্থী।
দলীয় শৃঙ্খল া রক্ষ া ও সংগঠনের ভাবমূর্ত ি অক্ষুণ্ন রাখত ে বাউফল উপজেল া বিএনপির সদস্য পদ সহ সকল সাংগঠনিক পদ থেক ে অব্যাহত ি দেওয় া হয় তাকে।
বাউফল পৌর বিএনপির সভাপত ি হুমায়ুন কবির বলছেন, স্থানীয় বিএনপির গ্রুপিংয়ের সুযোগ নিয় ে বছর খানেক আগ ে দলের সঙ্গ ে যুক্ত হয়েছিলেন অভিযুক্ত ফরিদ গাজী।
তিন ি বলছেন,” স্থানীয়ভাব ে দলের বিভিন্ন গ্রুপি ং ছিল, যার সুযোগ নিয় ে ফরিদ গাজ ী নাম ে এই ছেলেট া দল ে ঢুকেছে । ছড়িয় ে পড় া এই অডিওর সত্যত া পাওয়ায় তাক ে বহিষ্কার কর া হয়েছে ।”
অতীতেও চাঁদাবাজি, হুমকিসহ নান া অপকর্ম ে মি. গাজ ী জড়িত বল ে জানান বিএনপির স্থানীয় এই নেতা।
” এই হুমক ি ছাড় া এর আগেও বিভিন্ন অপকর্মের কারণ ে স ে একাধিক মামলার আসাম ী হয়েছে, জেল হাজত খেটেছ ে”, বিবিস ি বাংলাক ে বলেন তিনি।




