Home LATEST NEWS BANGLA করমুক্ত আয়সীমা চার লাখ টাকাসহ অর্থবিলে যেসব পরিবর্তনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

করমুক্ত আয়সীমা চার লাখ টাকাসহ অর্থবিলে যেসব পরিবর্তনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

4
0

Source : BBC NEWS

প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবির উৎস, Screen Grab

ডায়ালাইসিস ফিল্টার, হার্টের
ভালভ, স্টেন্ট, পেসমেকার, চোখের লেন্স এবং ক্যান্সার চিকিৎসার কাঁচামালসহ বেশ
কিছু চিকিৎসা সরঞ্জামের ওপর ভ্যাট ও ট্যাক্স সর্বোচ্চ কমানোর সিদ্ধান্ত নেওয়া
হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদের বাজেট
অধিবেশনে এক বক্তব্যে তিনি জানান, পরিবারে কেউ অসুস্থ হলে একটি পরিবার নিঃস্ব হয়ে
যায় এমন বিবেচনায় এসব উপাদানের ওপর কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“সেদিকে লক্ষ্য রেখেই অর্থমন্ত্রীসহ
আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ডায়ালাইসিস ফিল্টার, হার্টের স্টেন্ট, হার্টের
ভালভ, পেসমেকার, অক্সিজেনেটর, পেরিফিলেটর ভাসকুলার স্ট্যান্ড, রেডিও ফ্রিকোয়েন্সি,
ওভুলেশন ফাইবার, চোখের লেন্স এবং ক্যান্সার চিকিৎসার যে কাঁচামাল, এগুলোর ওপরে
ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ
করেছি” বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, এই সিদ্ধান্তের
ফলে বাজেট পাস হওয়ার পরদিন থেকে এসব চিকিৎসা সেবা গ্রহণকারীদের খরচ অর্ধেকে নেমে আসবে।

“এর ফলে আমরা হিসাব করে
দেখেছি, একজন লোকের যদি এখন হাতে স্টেইন করতে এক লক্ষ টাকা লাগে, আগামী পরশুদিন এই
বাজেট পাস হওয়ার সাথে সাথে সেই খরচটি নেমে অলমোস্ট ফিফটি পারসেন্ট অর্থাৎ ৫০
শতাংশে চলে আসবে” বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।