Home LATEST NEWS BANGLA দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেটা নির্ধারিত হবে আদালতে: তথ্য...

দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেটা নির্ধারিত হবে আদালতে: তথ্য উপদেষ্টা

4
0

Source : BBC NEWS

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

ছবির উৎস, SCREEN GRAB

আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ থাকলেও দলটি মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচারের পর রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, সেটি নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার দুপুরে এক ব্রিফিং
এ এই কথা বলেন তিনি।

মি. রহমান বলেন, “রাজনৈতিক
দলগুলো আমি মনে করি তারা একটা সিম্বোলিক কারণে আছে। কারণ হচ্ছে, একটা নিষিদ্ধ ঘোষিত
দল, নিষিদ্ধ ঘোষিত আসলে কথাটা ঠিক না।”

“আমরা টেকনিক্যালি যদি বলি,
নাম যদি এভাবে বলি আওয়ামী লীগ দলটা, নিষিদ্ধ হবে কি হবে না এই জিনিসটা একটু
ক্লিয়ার করে রাখা দরকার, সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতাবিরোধী
অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে” বলেন মি. রহমান।

আর এখন দলটির কর্মকাণ্ড
নিষিদ্ধ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

“যেটা হয়েছে, ওই পর্যন্ত
যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, সন্ত্রাস
দমন আইন ২০০৯ এর অধীনে। সো তাদের কর্মসূচি হচ্ছে নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো
কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার
সেখানে ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক এবং রাজনৈতিক দলগুলোর এখানে আসলে করার কিছু
নেই,” বলেন তথ্য উপদেষ্টা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে
ঘিরে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে তিনি মনে করেন, কোনো
কিছু করার নৈতিক সাহস নেই আওয়ামী লীগের।