Source : BBC NEWS

২০শে জুন ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডের স্ট্যানফোর্ড স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ গ্রুপ 'বি'-এর ব্রাজিল বনাম রাশিয়ার ম্যাচ চলাকালীন ব্রাজিলের পতাকা আঁকা মুখে একজন ব্রাজিল ভক্ত। ম্যাচটিতে ব্রাজিল ২-০ ব্যবধানে জয়ী হয়।

ছবির উৎস, Michael Kunkel/Bongarts/Getty Images

Published ৫ ঘন্ট া আগে

পড়ার সময়: ১০ মিনিট

যুক্তরাষ্ট্র ে যখন প্রথমবার ফিফ া বিশ্বকাপের আসর বস ে ১৯৯৪ সালে, সেইবার ব্রাজিল ২৪ বছর পর বিশ্বকাপ জেতে । আর কিছুদিন পর শুর ু হত ে যাওয় া ২০২৬ সালের দ্বিতীয়বারের মত ো বিশ্বকাপ অনুষ্ঠিত হব ে যুক্তরাষ্ট্রে । এবার অবশ্য সহ-আয়োজক কানাড া ও মেক্সিকো । আর এবারও ব্রাজিল বিশ্বকাপ ে আসছ ে ঠিক ২৪ বছর শিরোপ া শূন্য থাকার পর । তবে, যুক্তরাষ্ট্র ক ি ব্রাজিলের জন্য আবার সৌভাগ্য বয় ে আনবে?

বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সফলতম দল ব্রাজিল । এই পর্যন্ত দলট ি পাঁচবার ( ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ ) বিশ্বকাপ জিতেছ ে এব ং ১৯৭০ সাল ে তৃতীয়বার জয়ের পর আজীবনের জন্য বিশ্বকাপের প্রথম ট্রফ ি জুল ে রিম ে ট্রফিট ি নিজেদের কর ে নিয়েছে।

অথচ দলট ি সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল সেই ২০০২ সালে।

স ে বছর জাপানের ইয়োকোহামায ় রোনালদ ো যখন জার্মানির বিপক্ষ ে দুট ো গোল কর ে বিশ্বকাপ ট্রফ ি তুল ে ধরলেন, পুর ো ব্রাজিল রাস্তায ় নেম ে এসেছিল।

জোগ ো বনিত া ব া সুন্দর ফুটবলের জন্য বিখ্যাত, ব্রাজিলের দুনিয়াব্যাপ ী সমর্থকের া সেইদিন থেক ে একট ি পর্তুগিজ শব্দ জপ ে স্বপ্ন দেখ া শুর ু করেছিলেন । হেক্সা, অর্থাৎ ছয়।

কিন্তু, প্রতিবারই হেক্স া মিশন ে গিয় ে ব্রাজিল খাল ি হাতেই ফিরেছে । এবার ক ি দলট ি পারব ে সেই স্বপ্ন পূরণ করতে?

ব্রাজিলের জন্য বিশ্বকাপ কোন ো সাধারণ ফুটবল টুর্নামেন্ট নয় । এট া তাদের জাতীয ় পরিচয়ের অংশ, তাদের আত্মার প্রশ্ন । সুবিশাল এই দেশট ি নৃতাত্ত্বিক এব ং সামাজিকভাব ে বৈচিত্র্যপূর্ণ।

সেদেশের কাল ো মানুষদের বংশধরদের আফ্রিক া থেক ে দাস হিসেব ে আন া হয়েছিল । দেশটির উপর চাপিয় ে দেওয় া হয়েছিল পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের জোয়াল । কিন্তু, ফুটবলের মাধ্যম ে সেই দেশট ি বিশ্ব দরবার ে নিজেদের গৌরব তুল ে ধরে । পায় দারুণ এক আত্মপরিচয়।

দরিদ্র ঘরের লিওনিদাস থেক ে শুর ু কর ে পেলে, গারিঞ্চা, ভাভা, সক্রেটিস, জিকো, রোমারিও, রোনালদোর া ব্রাজিলের ইতিহাসের একেকট া উজ্জ্বল নাম । বস্ত ি ব া ফাভোল া থেক ে উঠ ে আস া ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তিত ে পরিণত হয়েছে।

তবে, ব্রাজিলের গল্প কেবল রোমান্টিকত া আর মিথেরই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দেশট ি নিজেদের ফুটবলের উন্নত ি করেছ ে নিষ্ঠ া ও ব্যবস্থাপনার মাধ্যমে।

১৭শে জুলাই ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ার পাসাডেনার রোজ বোলে ব্রাজিল এবং ইতালির মধ্যকার ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলাকালীন অ্যাকশনে ইতালীয় ফুটবলার দেমেতরিও আলবার্তিনি, ব্রাজিলীয় ফুটবলার রোমারিও এবং ইতালীয় ফুটবলার ফ্রাঙ্কো বারেসি। ম্যাচটি ০-০ গোলে শেষ হওয়ার পর ব্রাজিল পেনাল্টিতে ৩-২ ব্যবধানে জয়ী হয়।

ছবির উৎস, Henri Szwarc/Bongarts/Getty Images

লিওনিদাস আর পেলের মত ো হতদরিদ্র ঘরের সন্তানের া ফুটবল খেল ে নিজেদের প্রতিষ্ঠ া করেছে, আর স ে ব্যাপার ে সামাজিক ও রাষ্ট্রীয় সহায়ত া পেয়েছ ে সবসময়।

সেই ৫০ এর দশকের থেকেই ব্রাজিলীয়র া ফুটবলারদের উন্নয়নের জন্য কাঠাম ো নির্মাণ করেছে, তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের বেড় ে উঠত ে সহায়ত া করেছে । অবশ্য, ব্রাজিলের জন্য জাতীয় দুর্যোগ হয় ে আস ে ১৯৫০ সালে।

সেবার নিজেদের মাটিত ে টুর্নামেন্টের শেষ ম্যাচ ে ( সেবার ফাইনাল বল ে কিছ ু ছিল ো না ) উরুগুয়ের সাথ ে ড্র করলেই দলট ি প্রথমবারের মত ো বিশ্বচ্যাম্পিয়ন হতো । অথচ প্রায় লাখ দুয়েক দর্শকের সামন ে মারাকান া স্টেডিয়াম ে ব্রাজিল ২-১ গোল ে হের ে যায় । গোট া দেশ শোকাভিভূত হয় ে পড়ে।

তবে, শোকক ে শক্তিত ে রুপান্তর কর ে আট বছর পর ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হয় । তাও সেট া ইউরোপের দেশ সুইডেনে । আর সেটাই ছিল ো ইতিহাস ে প্রথমবারের মত ো কোন ো দলের ভিন্ন মহাদেশ ে বিশ্বকাপ জেতা।

তবে, এর চেয়েও বড় অর্জন সম্ভবত ছিল ো আঠার ো বছরের যুবক পেলের আবির্ভাব । পরের তিন আসরের দুটিতেই চ্যাম্পিয়ান হয় পেলে, গারিঞ্চাদের দলটি । গোট া বিশ্ব ব্রাজিলের খেলার সৌন্দর্য ে মুগ্ধ হয়।

বল া চল ে যে, ব্রাজিলের ফুটবল ইতিহাস রোমান্টিকতা, ট্র্যাজেডির এব ং দারুণভাব ে ফির ে আসার । ফলে, সমর্থকের া আশ া করবেন, দলট ি খারাপ সময় পার কর ে আবার বিশ্বচ্যাম্পিয়ন হবে।

ইতিহাসের ফির ে ফির ে আসার মত ো মারাকান া ট্র্যাজেডির পুনরাবৃত্ত ি হয়েছিল ২০১৪ সালে । সেবার নিজেদের মাটিত ে বেল ো অরিজোন্তেত ে জার্মানির কাছ ে ৭-১ হার।

ব্রাজিল ফুটবল ইতিহাস ে এট া” মিনেইরাজ ো” নাম ে কুখ্যাত হয় ে আছে । এর পরেরবার, ২০১৮ বিশ্বকাপ ে নেইমারের নেতৃত্ব ে শক্তিশাল ী দল নিয় ে গিয়েও বেলজিয়ামের কাছ ে কোয়ার্টার ফাইনাল ে বিদায়।

২০২২ কাতার ে গ্রুপ পর্যায ় থেক ে দুর্দান্ত শুরু, শেষ ষোলোত ে দক্ষিণ কোরিয়াক ে ৪-১ এ উড়িয় ে দেওয়া, কিন্ত ু কোয়ার্টার ফাইনাল ে ক্রোয়েশিয়ার বিপক্ষ ে পেনাল্টিত ে বিদায় । প্রতিবারই মন ে হয়েছ ে এবার হবে, প্রতিবারই হয়নি।

১৯৭০ সালের ৭ই জুন ব্রাজিল বনাম ইংল্যান্ডের ম্যাচে অ্যাকশনে পেলে

Syndication International/Mirrorpix via Getty Images.

এই বারবার হতাশার একট া বড় কারণ কৌশলগত পরিপক্কতার অভাব আর মানসিক দৃঢ়তার অভাব । প্রতিভার কমত ি এই দেশটির কখনোই ছিল ো না, কিন্তু, ৬০ এর দশকের পেলে, গারিঞ্চার া যেভাব ে বিশ্বজয় করেছিল, ত া কর ে উঠত ে পারছ ে ন া মাঠ ে সবাই মিল ে একই তাল ে বেজ ে উঠার অভাবে । গুরুত্বপূর্ণ সময় ে মানসিকভাব ে ভেঙ ে পড়ার কারণে।

আর এই সমস্যার কারণেই ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন নিজেদের ঐতিহ্য ভেঙ ে দ্বারস্থ হয়েছ ে এক বিদেশ ি কোচের । ইতালীয় কিংবদন্ত ি কার্ল ো এনচেলোত্তির । খেলোয়াড় হিসেব ে যথেষ্ট সফল ছিলেন, তব ে কোচ হিসেব ে নিজের সময় ে সেরাদের সের া হয়েছেন।

কোচ হিসেব ে ক্লাব ফুটবলের সবচেয় ে সম্মানজনক টুর্নামেন্ট ইউসিএল জিতেছেন পাঁচবার, য া আর কেউ তিনবারের বেশ ী জিতত ে পারেনি । এখনও পর্যন্ত একমাত্র কোচ হিসেব ে ইউরোপের সের া পাঁচট ি লীগ ( ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স ) জিতেছেন ।

আর এই সফলত া পাবার পেছনের কারণ কেবল কৌশলগত দক্ষত া ও জ্ঞান নয়, বর ং তিন ি এমন একজন মানুষ যিন ি চাপের মধ্য ে শান্ত থাকত ে জানেন । প্রায় সময়ই দেখ া যায় দল গভীর বিপদে, অথচ ডন কার্ল ো নাম ে পরিচিত এই ইতালীয় একদম শান্ত, নিশ্চল।

অন্য অনেক কোচের মত ো খেলোয়াড়দের সাথ ে উত্তেজন া ন া দেখিয়ে, চেঁচামেচ ি ন া কর ে কেবল হয়ত একট ু চোখ নাচাচ্ছেন কিংব া গম্ভীর একট া চাহনি । বহুবার এমন হয়েছ ে যে, এতেই খেলোয়াড়ের া প্রতিকূলতার বিপরীত ে জয় ছিনিয় ে এনেছেন।

আনচেলোত্তির খেলোয়াড়ের া উদ্দীপ্ত হয় কারণ তিন ি খেলোয়াড়দের সাথ ে সম্পর্ক তৈর ি করত ে পারেন । তিন ি জানেন কখন কাক ে বিশ্রাম দিত ে হবে, কখন কাক ে দিয় ে ম্যাচ পালটাত ে হবে।

ব্রাজিলের মত ো একট া দলের জন্য, যেখান ে অহ ং এব ং তারকায ় পরিপূর্ণ, এই মানবিক দক্ষতাট া হয়ত সবচেয় ে জরুরি । আনচেলত্ত ি ইতোমধ্য ে সেট া দেখিয়েছেন । নেইমারক ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত থেক ে শুর ু কর ে থিয়াগ ো সিলভাক ে বাদ দেওয়ার সাহস ী পদক্ষেপ নিয়ে, তিন ি আবেগের চেয় ে বিচারবুদ্ধিক ে প্রাধান্য দিয়েছেন।

ফিফা কাতার ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের একটি শট রুখে দিচ্ছেন ক্রোয়েশিয়ার ডোমিনিক লিভাকোভিচ

ছবির উৎস, News

একট ু বেশ ী বয়সিদের নিয় ে দল করায় সমালোচনার মুখোমুখ ি হলেও আনচেলত্ত ি জানেন কীভাব ে ফল আদায় কর ে নিত ে হয়।

ফলত, এই কথ া বল া যায় যে, ব্রাজিলের হেক্স া মিশনের সবচেয় ে বড় অস্ত্র হচ্ছ ে কার্ল ো আনচেলত্তি।

তবে, মাঠ ে ত ো খেলত ে হব ে খেলোয়াড়দেরই । আনচেলোত্তির দল ে সমারোহ অনেক বিশ্বসেরারই । এদের মধ্য ে একজন হচ্ছেন আলিসন বেকার।

এই গোলরক্ষক লিভারপুল ে বছরের পর বছর শীর্ষ পর্যায়ের পারফরম্যান্স দিয় ে প্রমাণ করেছেন বড ় মঞ্চ ে তিন ি ভরসার জায়গা । কোচের মতোই তিন ি যেন বড় আসর ে বেশ ি জ্বল ে উঠেন, নির্ভরতার প্রতীক হয় ে যান।

ব্রাজিলের রক্ষণভাগ বেশ অভিজ্ঞ । মার্কুইনহোস ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের জুট ি এই মুহূর্ত ে বিশ্বের সের া সেন্টার-ব্যাক জুটিগুলোর একটি । মার্কুইনহোস পিএসজিত ে বছরের পর বছর ধর ে ধারাবাহিকভাব ে অসাধারণ খেলছেন, দলের মেরুদণ্ড তিনি । গ্যাব্রিয়েল আর্সেনাল ে এই মৌসুম ে আরও পরিণত হয়েছেন, সেট-পিস ে গোলও করত ে পারেন।

চলত ি মৌসুম ে দুজনের দল কেবল যার যার লীগই চ্যাম্পিয়ান হয়নি, দুইট ি দলই ইউসিএলের ফাইনালেও উঠ ে গেছে । এহেন দুট ি দলের রক্ষণের প্রাণভোমরার া যখন ব্রাজিলের রক্ষণভাগ সামলাবেন তখন ত া ভাঙত ে প্রতিপক্ষের অনেক কষ্ট করত ে হবে।

রক্ষণের অন্য খেলোয়াড়দের মধ্য ে ব্রেমার জুভেন্তুস ে বেশ কিছুট া সময ় চোট ে কাটিয়েছেন, কিন্ত ু ফিট থাকল ে তিন ি চমৎকার বিকল্প । ফুলব্যাক পজিশন ে রোমার ওয়েসল ি ডানদিক ে এব ং আলেক্স স্যান্ড্র ো বাঁদিক ে রয়েছেন।

তব ে ফুলব্যাক পজিশন এই দলের তুলনামূলক দুর্বল জায়গা, বিশেষ কর ে যখন উইঙ্গারর া সামন ে এগিয় ে থাকবেন, তখন পেছন ে ফাঁক া জায়গ া তৈর ি হবে।

২০১৬ সালের ১০ই নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে ফিফা ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের অংশ হিসেবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার ম্যাচ চলাকালীন বল দখলের জন্য আর্জেন্টিনার লিওনেল মেসির সাথে লড়াই করছেন ব্রাজিলের রেনাতো অগুস্তো (ডানে)।

, Edu Andrade/LatinContent via Getty Images

ব্রাজিল বরাবরই সৃষ্টিশীল মিডফিল্ডারদের জন্য বিখ্যাত । নিউক্যাসল ে খেল া ব্রাজিলীয় ব্রুন ো গিমারাইস এই মুহূর্ত ে বিশ্বের অন্যতম সের া সেন্ট্রাল মিডফিল্ডার।

প্রিমিয়ার লীগ ে ধারাবাহিকভাব ে পারফর্ম কর া গিমারাইস বল ধর ে রাখ া থেক ে শুর ু কর ে প্রেস করা, ডিফেন্স করা, সবকিছুতেই তিন ি পারদর্শী । কাসেমির ো ম্যানচেস্টার ইউনাইটেড ে ভাল ো সময ় কাটানন ি ঠিকই, কিন্ত ু জাতীয ় দল ে এব ং বড ় টুর্নামেন্ট ে তিন ি সবসময ় অন্যরকম।

রিয়াল মাদ্রিদের হয় ে পাঁচ পাঁচট ি ইউসিএল জেত া এই ডিফেন্সিভ মিডফিল্ডার জানেন কীভাব ে বড় আসর জিতত ে হয় । লম্ব া সময় আনচেলত্তির অধীন ে খেলার কারণ ে তিন ি কোচ ও দলের মধ্য ে সেতুবন্ধনের কাজটাও করত ে পারবেন।

লুকাস পাকেত া ফ্লামেঙ্গোত ে ফির ে নতুন জীবন পেয়েছেন । পাকেত া যখন ছন্দ ে থাকেন তখন মাঝমাঠ থেক ে খেল া তৈরিত ে তার জুড় ি নেই।

আরেক অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনহ ো হয়ত তেমন সুযোগ পাবেন না, তব ে হোল্ডি ং মিডফিল্ডার হিসেব ে লিভারপুলের এই প্রাক্তন খেলোয়ারট ি দল ে প্রচুর অভিজ্ঞত া যুক্ত করবেন।

আক্রমণভাগেও ব্রাজিল ভীষণ শক্তিশালী । ভিনিসিয়ুস জুনিয়র এই মুহূর্ত ে বিশ্বের সের া উইঙ্গারদের একজন, অনেকের মত ে একদম শীর্ষে । রিয়াল মাদ্রিদ ে তিন ি সিরিয়াল উইনার । য ে কোন ো অবস্থ া থেক ে বহুবার তিন ি বড় ম্যাচ বের কর ে এনেছেন । গতি, ড্রিবলিং, শেষ মুহূর্ত ে গোল, সবকিছুতেই তিন ি বিধ্বংসী।

যদিও এই বছরট া একট ু ম্লান গেছে, তব ে ভিন ি নিশ্চিতভাব ে উদ্দীপ্ত থাকবেন বিশ্বকাপ ে নিজের সেরাট া দেওয়ার জন্য।

রাফিনহ া কেবল দারুণ সৃষ্টিশীল নন, তিন ি একাধিক পজিশনেও খেলত ে পারেন । বার্সেলোনায ় যোগ দেওয়ার পর থেকেই তিন ি ক্যারিয়ারের সের া সময ় কাটাচ্ছেন । গোল, অ্যাসিস্ট, কঠিন পরিস্থিতিত ে দলক ে টেন ে তোলা, সবকিছুত ে তিন ি অবিশ্বাস্য । জাতীয ় দলেও এই ফর্ম তুল ে আনত ে পারল ে তিন ি হবেন ভিনিসিয়ুসের সমান বিপজ্জনক।

৮ই জুলাই ২০১৪ সালে ২০১৪ ফিফা বিশ্বকাপে ব্রাজিল এবং জার্মানির মধ্যকার সেমিফাইনাল ফুটবল ম্যাচে জার্মানির ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোজের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ব্রাজিলের ডিফেন্ডার ও অধিনায়ক দাভিদ লুইজ

ছবির উৎস, AFP via Getty Images

গ্যাব্রিয়েল মার্তিনেল ি আর্সেনাল ে স্থির হত ে পারেননি, তব ে তার হাই প্রেস এব ং দৌড়ের ক্ষমত া আনচেলত্তির কৌশল ে দারুণভাব ে মানানসই । মাতেউস কুনহ া ম্যানচেস্টার ইউনাইটেড ে এই মৌসুম ে ভাল ো খেলেছেন, তার বহুমুখিত া কাজ ে লাগবে । আর মাত্র ১৮ বছর বয়স ি এন্ড্রিক হয় ে উঠত ে পারেন এই বিশ্বকাপের চমক।

তব ে এদের ছাপিয় ে এই দলের আলোচনার কেন্দ্রবিন্দ ু নেইমার । নেইমারক ে নিয় ে কথ া বল া যতট া সহজ, তাক ে মূল্যায়ন কর া ততট া কঠিন । ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, ৭৯ গোল, বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার, কিন্ত ু বিগত কয়েক বছর একটার পর একট া চোট ে জর্জরিত । ২০২৩ সালের অক্টোবর ে এসিএল চোটের পর থেক ে তিন ি কার্যত আন্তর্জাতিক ফুটবল থেক ে হারিয় ে গিয়েছিলেন । সান্তোস ে ফির ে এস ে অনেকট া নতুন জীবন পেয়েছেন।

সান্তোসের রেলিগেশন লড়াইয় ে আহত শরীর নিয়েও জুভেন্তুদের বিপক্ষ ে য ে হ্যাটট্রিক করেছিলেন, সেট া দেখিয় ে দিয়েছিল ফর্ম টেম্পরার ী হলেও ক্লাস পারমানেন্ট । স্কোয়াড ঘোষণার আগ ে চার ম্যাচ ে তিনট ি গোল তার ফর্মকেও নতুন কর ে প্রমাণ করেছে । আনচেলত্ত ি বললেন,” আমর া সার া বছর তাক ে পর্যবেক্ষণ করেছি, স ে ধারাবাহিকত া ফির ে পেয়েছে ।”

নেইমার সম্ভবত শুরুর একাদশ ে থাকবেন না । কিন্ত ু একজন ম্যাচ-পরিবর্তনকার ী বিকল্প হিসেব ে তার মূল্য অনেক বেশি । নকআউট পর্যায় ে যখন ম্যাচ আটক ে যাবে, তখন নেইমারের মত ো একজন য ে কোন ো মুহূর্ত ে পরিস্থিত ি বদল ে দিত ে পারেন । তব ে এই সবকিছুর পূর্বশর্ত হল ো তিন ি ফিট থাকেন কিনা।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলিস পার্ক স্টেডিয়ামে বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিন-এর ব্রাজিল বনাম চিলির ম্যাচে ব্রাজিলের লুইস ফ্যাবিয়ানো তাঁর দলের দ্বিতীয় গোলটি করেন

ছবির উৎস, Clive Rose/Getty Images

আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা

আনচেলত্তির কৌশলের মূল ভিত্ত ি হল ো নমনীয়তা । তিন ি ৪-৩-৩ ব া ৪-২-৩-১ উভয ় ফর্মেশন ে স্বাচ্ছন্দ্য বোধ করেন । কিন্ত ু তার আসল শক্ত ি হলো: প্রতিপক্ষ অনুযায় ী পরিকল্পন া বদলানো, প্রথম লেগ ে এক ধরনের খেলা, দ্বিতীয ় লেগ ে ভিন্ন, প্রয়োজন ে কাউন্টার-অ্যাটাক কেন্দ্রিক হওয়া।

একট ি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই দল ে কোন ো ঐতিহ্যগত নয়-নম্বর স্ট্রাইকার নেই । জোয়াও পেদ্রোক ে বাদ দেওয় া সেই বার্তাই দিচ্ছে । আনচেলত্ত ি চান সামনের তিনজন মুক্তভাব ে চলাফের া করুক, নির্দিষ্ট পজিশন ে আটক ে ন া থেক ে স্থান বদল করুক, প্রতিপক্ষের রক্ষণক ে বিভ্রান্ত করুক । ভিনিসিয়ুস, রাফিনহ া ও মার্তিনেলির মত ো খেলোয়াড়দের জন্য এই স্বাধীনত া আসল ে সুবিধাজনক।

মিডফিল্ড ে ব্রুন ো ও কাসেমির ো হবেন দলের মেরুদণ্ড, বল ধর ে রাখবেন, পালট া আক্রমণ সামলাবেন এব ং আক্রমণ থেক ে রক্ষণ ে দ্রুত ফেরার পথট া নিরাপদ রাখবেন । এই দুইজন ডাবল পিভট গড় ে রক্ষণক ে সুরক্ষ া করার পাশাপাশ ি আক্রমণের জন্যও রাস্ত া বানাবেন।

রক্ষণ ে মার্কুইনহোস ও গ্যাব্রিয়েলের উপর নির্ভর কর া যায় । আর, ব্রাজিলের জন্য আরেকট া দারুণ অস্ত্র হত ে পার ে সেটপিস । তবে, ফুলব্যাকদের ওভারল্যাপ করল ে পেছন ে য ে ফাঁক া জায়গ া তৈর ি হয়, সেট া দ্রুতগতির দলগুল ো কাজ ে লাগাত ে পারে । এই দুর্বলত া ঢেক ে দেওয় া হব ে সম্ভবত সবচেয় ে বড ় কৌশলগত চ্যালেঞ্জ।

গ্রুপ পর্যায ় ও এর পরের পথ

ব্রাজিল গ্রুপ সি-তে রয়েছ ে মরক্কো, হাইত ি ও স্কটল্যান্ডের সাথে । হাইত ি ও স্কটল্যান্ডের বিপক্ষ ে ব্রাজিল পরিষ্কার ফেভারিট, কিন্ত ু মরক্ক ো ভিন্ন প্রসঙ্গ । ২০২২ বিশ্বকাপ ে সেমিফাইনাল ে পৌঁছান ো আফ্রিকার এই দলট া ভাল ো সংগঠিত, শারীরিকভাব ে শক্তিশাল ী এব ং সেট-পিস ে বিপজ্জনক । মরক্ক ো ম্যাচট া হব ে গ্রুপ পর্যায়ের সত্যিকারের পরীক্ষা।

আর সেই ম্যাচট ি দিয়েই ব্রাজিলের যাত্র া শুর ু হব ে জুনের ১৩ তারিখ ( বাংলাদেশ সময় ১৪ জুন ভোরে ) ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে । জুনের ১৯ এব ং ২৪ যথাক্রম ে হাইত ি ও স্কটল্যান্ডের বিপক্ষ ে খেলব ে ফিলাডেলফিয় া ও মিয়াম ি গার্ডেনসে।

ব্রাজিলের জন্য দ্বিতীয় রাউন্ড যথেষ্ট কঠিন হবার কথা । গ্রুপ চ্যাম্পিয়ান হল ে তাঁর া খেলব ে গ্রুপ এফ রানার্সআপের সাথে, যেই গ্রুপ ে আছ ে নেদারল্যান্ড, জাপান, সুইডেন এব ং তিউনিশিয়া । গ্রুপ ে রানারআপ হল ে এই গ্রুপ এফের চ্যাম্পিয়নের সাথে । অর্থাৎ দ্বিতীয় রাউন্ডেই নেদারল্যান্ড, জাপান ব া সুইডেনের মত ো শক্তিশাল ী দলের মুখোমুখ ি হত ে হবে।

এর পরের রাউন্ডেই ফ্রান্স ব া জার্মানীর মত ো পরাশক্তির মুখোমুখ ি হবার সম্ভাবন া আছে । অবশ্য, সমর্থকের া আশ া করব ে যে, গ্রুপ ে চ্যাম্পিয়ান হয় ে এব ং দ্বিতীয় রাউন্ড জেতার পর ব্রাজিল শেষ ষোলোত ে আইভর ি কোস্ট ব া সেনেগালের মত ো দলক ে পাবে । তবে, সেই দলগুলাও ব্রাজিলের শক্ত পরীক্ষ া নেবে । আর কোয়ার্টার ফাইনাল থেক ে ত ো অবধারিতভাব ে টুর্নামেন্টের সের া দলগুলোর বিরুদ্ধেই খেলত ে হবে।

তবে, কাগজে-কলম ে এই ব্রাজিল দল বিশ্বকাপ জেতার মত ো সামর্থ্য রাখে, ত া নিয় ে সংশয়ের কোন ো কারণ নেই । আনচেলত্তির অধীন ে একট া দল হয় ে উঠল ে এই দলটাক ে আটকান ো কঠিন হবে।