Home LATEST NEWS BANGLA ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

4
0

Source : BBC NEWS

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন

ছবির উৎস, Reuters

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সাথে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও তিনি পদত্যাগ করছেন।

সোমবার লন্ডনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন।

স্টারমার বলেন, তার দল এখন যে প্রশ্নটি করছে তা হলো আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না।

তিনি বলেন, এই প্রশ্নের বিষয়ে তিনি তার দলের “উত্তর শুনেছেন” এবং “উদার মনে সেই উত্তর মেনে নিয়েছেন।”

তিনি জানান, তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল “আমার ভালোবাসার দেশকে সবার আগে স্থান দেওয়ার” বিষয়ে।

“আমি লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করব,” তিনি বলেন।

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে স্টারমার বলেন, তিনি এমন এক লেবার পার্টি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন যা ছিল “রাজনৈতিকভাবে, আর্থিকভাবে এবং মানসিকভাবে দেউলিয়া”।

তিনি বলেন, তাকে “বারবার” বলা হয়েছিল যে এই দল “শেষ হয়ে গেছে”, কিন্তু তিনি “সেই মানুষদের ভুল প্রমাণ করেছেন।”

তিনি বলেন, “ইহুদি-বিদ্বেষের (অ্যান্টি-সেমিটিজম) বিষ উপড়ে ফেলে” তিনি দলটিকে পরিবর্তন করেছেন।

তিনি আরও যোগ করেন, “(এর মাধ্যমে) অর্থনীতি, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার ওপর আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”