Home LATEST NEWS BANGLA সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

5
0

Source : BBC NEWS

তৌফিক ইমরোজ খালিদী

Published

পড়ার সময়: ১ মিনিট

বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে বিডিনিউজের খবরে বলা হয়েছে। মি. খালিদীর বয়স হয়েছিল ৫৯ বছর।

বিডিনিউজের সম্পাদক হিসেবে তিনি ২০০৬ সাল থেকে দায়িত্বপালন করে আসছিলেন।

মি. খালিদী ২০০৫ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর তিনি বিবিসি বাংলায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ঢাকায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং দ্য ফিনেন্সিয়াল এক্সপ্রেসে সাংবাদিকতা করেছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিডিনিউজ জানায়, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেছিলেন তৌফিক ইমরোজ খালিদী।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বার্তায় তিনি বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদানের কথা উল্লেখ করেন।