Home LATEST NEWS BANGLA ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

8
0

Source : BBC NEWS

ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের
পদত্যাগপত্র গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা
হয়েছে।

এর আগে, অস্ত্রহাতে মাদকবিরোধী অভিযানের নেমে ব্যাপক
সমালোচনার মধ্যে সোমবার প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মি. হোসেন। রাষ্ট্রপতি
সেটি গ্রহণ করাই ওইদিন থেকেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিমন্ত্রীর পদ ছেড়ে ইশরাক হোসেন। তবে সোমবারের সংবাদ সম্মেলনে মি. হোসেন দাবি করেছেন যে, তিনি স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি এটাও বলেন যে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে ভুল করেননি, বরং অভিযান নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করেছে।

এ অবস্থায় তাকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা চলতে থাকায় বিএনপি যেন বিব্রত না হয়, সেজন্য তিনি নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগ করার ইচ্ছাপোষণ করেছেন বলে দাবি করেন মি. হোসেন।

তবে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও বিএনপি চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।