Home LATEST NEWS BANGLA সরকারের নতুন মন্ত্র ী ও প্রতিমন্ত্র ী হলেন যারা

সরকারের নতুন মন্ত্র ী ও প্রতিমন্ত্র ী হলেন যারা

6
0

Source : BBC NEWS

রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভার নতুন সদস্যরাও শপথ নেন

Published

পড়ার সময়: ৪ মিনিট

বাংলাদেশের মন্ত্রিসভার আকার আরও বড় হলো । নতুন কর ে যুক্ত হলেন তিনজন মন্ত্র ী ও দুইজন প্রতিমন্ত্রী । এছাড় া প্রতিমন্ত্রীর পদ থেক ে একজনক ে কর া হয়েছ ে পূর্ণমন্ত্রী।

বঙ্গভবন ে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর মন্ত্রিসভার নতুন সদস্যরাও শপথ নিয়েছেন।

নতুন সদস্য হিসেব ে মন্ত্র ী পদমর্যাদায় যুক্ত হয়েছেন- বিএনপির জাতীয় স্থায় ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্ট ি ব া বিজেপ ি এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এব ং পার্বত্য জেল া বান্দরবানের সংসদ সদস্য সাচি ং প্রু।

আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব ে থাক া এম রশিদুজ্জামান মিল্লাতও পূর্ণ মন্ত্র ী হিসেব ে শপথ নিয়েছেন।

এছাড় া নতুন প্রতিমন্ত্র ী হিসেব ে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্ট া হুমায়ুন কবির এব ং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

যদিও মন্ত্রিসভার নতুন এই সদস্যদের কে, কোন মন্ত্রণালয় ে দায়িত্ব পালন করবেন এই বিষয় ে এখনও আনুষ্ঠানিকভাব ে কিছ ু জানানে া হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ে জয় ী হয় ে সরকার গঠন কর া বাংলাদেশ জাতীয়তাবাদ ী দল ব া বিএনপির মন্ত্রিসভায় এতদিন প্রধানমন্ত্র ী তারেক রহমান ছাড় া ২৪ জন মন্ত্র ী এব ং ২৩ জন প্রতিমন্ত্র ী ছিলেন।

এছাড় া প্রধানমন্ত্রীর উপদেষ্ট া হিসেব ে মন্ত্র ী পদমর্যাদার পাঁচ জন এব ং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও পাঁচ জন উপদেষ্ট া দায়িত্ব পালন করছিলেন।

সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্র ী হিসেব ে নতুন যার া শপথ নিলেন, তাদের মধ্য ে প্রথমবারের মতে া মন্ত্রিসভায় যুক্ত হওয় া ব্যক্ত ি যেমন রয়েছেন, তেমন ি অতীত ে মন্ত্র ী অথব া প্রতিমন্ত্র ী হিসেবেও দায়িত্ব পালন করেছেন কেউ কেউ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

ছবির উৎস, Getty Images

আব্দুল মঈন খান

মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন বিএনপির জাতীয় স্থায় ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ে নরসিংদী- ২ সংসদীয় আসন থেক ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বিএনপ ি সরকার গঠনের পর থেকেই মন্ত্র ী হওয়ার আলোচনায় ছিলেন দলটির সিনিয়র এই নেতা । এছাড় া স্পিকার পদের জন্যও আলোচনায় এসেছিল তার নাম।

পর ে অবশ্য পরিকল্পন া মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায় ী কমিটির সভাপত ি কর া হয় আবদুল মঈন খানকে।

বিএনপির জাতীয় স্থায় ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নরসিংদী-২ সংসদীয় আসন থেক ে মোট চারবার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগ ে ২০০১ সাল ে বেগম খালেদ া জিয়ার নেতৃত্ব ে বিএনপ ি যখন সরকার গঠন করেছিল, তখনও তথ্যমন্ত্র ী হিসেব ে দায়িত্ব পালন করেছিলেন মি. খান । ২০০৯ সাল ে বিএনপির জাতীয় স্থায় ী কমিটির সদস্য হন তিনি।

ঢাক া বিশ্ববিদ্যালয় ে পদার্থবিজ্ঞান ে শিক্ষকত া করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিট ি অব সাসেক্স থেক ে পিএইচড ি ডিগ্র ি অর্জন করেন মি. খান ।

তার বাব া আব্দুল মোমেন খান বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতাদের একজন । তিনিও সাবেক সংসদ সদস্য এব ং মন্ত্র ী হিসেব ে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ

আন্দালিভ রহমান পার্থ

মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্ট ি ব া বিজেপ ি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

ভোলা- ১ সংসদীয় আসন থেক ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মি. পার্থ । এই নির্বাচন ে বিএনপির সঙ্গ ে জোটবদ্ধ হয় ে তার দল অংশ নেয়।

বিএনপির সঙ্গ ে যুগপৎ আন্দোলনেরও অংশ হয়েছিল মি. পার্থের দল।

রাজনৈতিক পরিবারের সন্তান আন্দালিভ রহমান পার্থের বাব া নাজিউর রহমান মঞ্জ ু বাংলাদেশের সাবেক মন্ত্র ী ছিলেন।

মি. পার্থ আইন বিষয় ে পড়াশোন া করেছেন । আইনজীব ী হিসেব ে কাজের পাশাপাশ ি ঢাকার একট ি শিক্ষাপ্রতিষ্ঠান ে শিক্ষকতাও করেছেন তিনি।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ে চারদলীয় জোটের প্রার্থ ী হিসেব ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মি. পার্থ ।

ওই সংসদ ে জনপ্রশাসন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায় ী কমিটিরও সদস্য ছিলেন তিনি।

বান্দরবান জেলার সংসদ সদস্য সাচি ং প্র ু জেরী

ছবির উৎস, BSS

সাচি ং প্র ু জেরী

মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন পার্বত্য জেলা বান্দরবান থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য সাচি ং প্র ু জেরী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য তিনি।

রাজনৈতিক জীবন ে বান্দরবান সদর উপজেল া পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান পার্বত্য জেল া পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন মি. জেরী ।

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন ে বান্দরবান থেক ে তিন ি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এছাড় া বিএনপির হয় ে এই আসন ে পরবর্তীতেও একাধিকবার নির্বাচন ে অংশ নিয়েছেন তিনি।

বিএনপ ি নেতৃত্বাধীন বর্তমান সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্র ী দীপেন দেওয়ান পদত্যাগ করার পর, ওই পদ ে আর কাউক ে দায়িত্ব দেওয় া হয়নি।

ধারণা করা হচ্ছে, সাচি ং প্র ু জেরী ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

শপথ নিচ্ছেন নতুন মন্ত্রীরা

ছবির উৎস, SCREEN GRAB

এম. রশিদুজ্জমান মিল্লাত

নতুন কর ে য ে চারজন সরকারের মন্ত্র ী হিসেব ে শপথ নিয়েছেন তাদের একজন এম. রশিদুজ্জামান মিল্লাত।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্র ী হিসেব ে এতদিন দায়িত্ব পালন করছিলেন তিনি।

এবার পূর্ণ মন্ত্র ী হিসেব ে শপথ নিলেন জামালপুর-১ আসনের এই সংসদ সদস্য।

২০০১ থেক ে ২০০৬ সাল পর্যন্ত জামালপুর-১ আসনের সংসদ সদস্য হিসেব ে দায়িত্ব পালন করেন মি. মিল্লাত । বিএনপির জাতীয় নির্বাহ ী কমিটির কোষাধ্যক্ষ হিসেব ে দায়িত্ব পালন করছেন তিনি।

বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে দুই প্রতিমন্ত্রী

ছবির উৎস, SCREEN GRAB

শপথ নিলেন দুই প্রতিমন্ত্রী

সরকারের প্রতিমন্ত্র ী হিসেব ে শপথ নিয়েছেন হুমায়ুন কবির এব ং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

হুমায়ুন কবির প্রতিমন্ত্র ী পদমর্যাদায় প্রধানমন্ত্র ী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ট া হিসেব ে দায়িত্ব পালন করছিলেন।

এছাড় া প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা-ত্রাণ এব ং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয ় বিষয়ক উপদেষ্টাও ছিলেন তিনি।

অন্যদিক ে প্রতিমন্ত্র ী হিসেব ে শপথ নেওয় া মোহাম্মদ শামীম কায়সার লিংকন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ে গাইবান্ধা-৪ সংসদীয় আসন থেক ে নির্বাচিত সংসদ সদস্য।

পেশায ় ব্যবসায় ী শামীম কায়সার লিংকন, তার পিতার মৃত্যুর পর ২০০৬ সালের উপনির্বাচনেও গাইবান্ধা-৪ সংসদীয় আসন থেক ে নির্বাচিত হয়েছিলেন।