Home LATEST NEWS BANGLA হেক্সা এবার হবে? ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?

হেক্সা এবার হবে? ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?

5
0

Source : BBC NEWS

মাঠে একে অপরকে জড়িয়ে ধরে ব্রাজিলের শেষ ষোলোতে ওঠার আনন্দ উদযাপন করছেন খেলোয়াড়রা

ছবির উৎস, Getty Images

Published

পড়ার সময়: ৩ মিনিট

ব্রাজিলকে এবারের বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে দিয়েছে জাপানের বিপক্ষে পাওয়া ২-১ গোলের জয়। আর এর মাধ্যমে সেলেসাওরা তাদের বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেছে।

তাদের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল, যে ম্যাচটি মঙ্গলবার (৩০শে জুন) অনুষ্ঠিত হবে।

শেষ ষোলোর ম্যাচটি আগামী ৬ই জুলাই, বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাজিল এই স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটি খেলেছিল।

যদি তারা এই পর্যায় পার হতে পারে, তবে কার্লো আনচেলত্তির দলটির শিরোপা জিততে আরও তিনটি ম্যাচ বাকি থাকবে– কোয়ার্টার-ফাইনাল, সেমিফাইনাল এবং ১৯শে জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল।

ব্রাজিল যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে, তবে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে এবং ম্যাচগুলোর তারিখ নিচে দেওয়া হলো।

কোয়ার্টার-ফাইনাল

শেষ ষোলোর ম্যাচে জিতলে ব্রাজিল কোয়ার্টার-ফাইনাল খেলতে মাঠে নামবে ১২ই জুলাই বাংলাদেশ সময় রাত ১টায়।

তাদের সম্ভাব্য চারটি প্রতিপক্ষ হলো- মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো)।

লাল জার্সি পরা ইংল্যান্ডের দুইজন ফুটবলার মাঠে, পেছনে মাঠের বাইরে অনেক ক্যামেরা নিয়ে ছবি তুলছেন ফটোগ্রাফাররা

ছবির উৎস, Getty Images

একদিকে মেক্সিকো ও ইকুয়েডর বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়, অন্যদিকে বুধবার রাত ১১টায় কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

এই ম্যাচগুলোর বিজয়ীরা কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিতে লড়াই করবে, যেখানে তারা ব্রাজিল জাতীয় দলের ম্যাচের বিজয়ীর মুখোমুখি হতে পারে।

সেমিফাইনাল

ব্রাজিল সেমিফাইনালে উঠলে বুধবার ১৬ই জুলাই বাংলাদে সময় রাত ১টায় খেলতে নামবে।

তাদের প্রতিপক্ষ হিসেবে আসতে পারে আর্জেন্টিনা, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, মিশর, কলম্বিয়া, ঘানা, সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার মধ্যে কোনো একটি দল।

মেসি

ছবির উৎস, Getty Images

সেমিফাইনালে পৌঁছাতে হলে এই দলগুলোর যেকোনো একটিকে তিনটি নকআউট ম্যাচ জিততে হবে।

ব্রাজিল দলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে, আর্জেন্টিনার বিপক্ষেও একটি চিরপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

নীলের মধ্যে সাদা ডোরাকাটা জার্সিতে এমবাপেসহ ফ্রান্সের চারজন ফুটবলার

ছবির উৎস, Getty Images

ফাইনাল

ফাইনালে পৌঁছাতে পারলে ব্রাজিল তাদের ষষ্ঠ শিরোপার খোঁজে মাঠে নামবে ২০শে জুলাই, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। খেলাটি হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

প্রতিপক্ষ আসবে ব্র্যাকেটের অন্য অর্ধাংশ থেকে, যেখানে প্রতিযোগিতার সেরা কয়েকটি দল রয়েছে।

এখনো ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য লড়ছে এমন দলগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং কানাডা।

এছাড়াও রয়েছে সুইডেন, প্যারাগুয়ে, মরক্কো, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, সেনেগাল এবং বসনিয়া ও হার্জেগোভিনা।

যেহেতু এই দলগুলো ব্র্যাকেটের একই দিকে রয়েছে, তাই তারা শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল এবং সেমিফাইনাল জুড়ে একে অপরের মুখোমুখি হবে। সুতরাং, সেলেসাওরা তাদের যোগ্যতা নিশ্চিত করলে, এদের মধ্যে কেবল একটি দলই ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে পারবে।