Source : BBC NEWS
ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি
সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে শনিবার
ছয় মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর দিনই রোববারই এই চ্যালেঞ্জের
জবাবে জরুরি সংবাদ সম্মেলন করেছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী।
সন্ধ্যায় মগবাজারে দলটির কেন্দ্রীয়
কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল
মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি
সংকট মোকাবেলায় বিরোধী দলের পক্ষ থেকে পরিকল্পনা গত ২১শে মে তারিখে জাতীয় সংসদের জ্বালানি
সংকটসংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা লিখিতভাবে ১০ দফা সুপারিশ জমা দিয়েছিলো।
“পরবর্তীতে ৭ জুন মাননীয় জ্বালানিমন্ত্রী নিজেই সেই প্রতিবেদন
জাতীয় সংসদে উপস্থাপন করেন সেই প্রস্তাবগুলো ছিল একেবারেই বাস্তবভিত্তিক”, যোগ করেন তিনি।
সরকারের কাছে পরিকল্পনা জমা দেওয়ার
পর তিন মাস পার হলেও সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে সরকারের কাছে প্রশ্ন রাখেন
মি. পরওয়ার।
তিনি বলেন, এই সংকট সমাধানে বিরোধী
দলীয় নেতার পক্ষ থেকে জরুরি সংসদীয় অধিবেশন আহ্বান করা হয়েছিল সে বিষয়েও কোন সাড়া পাওয়া
যায় নি।
সংবাদ সম্মেলনে, বিদ্যুৎ সংকট মোকাবেলায়
ন্যাশনাল এমার্জেন্সি সেল গঠন, রুপপুর প্লান্টের উৎপাদনের আসা নিয়ে তথ্য প্রকাশ, জরুরি
দরপত্র মূল্যায়নে স্থায়ী মূল্যায়ন ব্যবস্থা তৈরি ও অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক
তদারকি ব্যবস্থা করার বিষয়ে সংস্কার প্রস্তাব তুলে ধরা হয় বিরোধী দলের পক্ষ থেকে।




