Home LATEST NEWS BANGLA নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে ১০ জন খালাস, দুই জনের মৃত্যুদণ্ড...

নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে ১০ জন খালাস, দুই জনের মৃত্যুদণ্ড বহাল

3
0

Source : BBC NEWS

নুসরাত জাহান

ছবির উৎস, Family Handout

ফেনীতে নূসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ড
পাওয়া ১৬ আসামির মধ্যে ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বাকিদের মধ্যে দুইজনের
মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত আর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিলের শুনানির পর হাইকোর্টের
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ
এই রায় দেন।

২০১৯ সালের ৬ই এপ্রিল নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। দশই এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত। এর আগে নিজ শিক্ষা প্রতিষ্ঠান সোনাগাজী মডেল থানায়
ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ এনেছিল নুসরাত।

এই মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও
শিশু নির্যাতন দমন আদালত ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

হাইকোর্ট বেঞ্চ নুসরাতের মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলা ও তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছে।

হাইকোর্টের রায়ের পর আসামি পক্ষের আইনজীবী শিশির
মনির সাংবাদিকদের বলেন, ‘’নূসরাত হত্যা একটি চাঞ্চল্যকর মামলা। এখানে ১৬ জন আসামিকে
মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ১২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল আর চার জনের কোনো
স্বীকারোক্তমূলক জবানবন্দি ছিল না। এই মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। তার
মধ্যে ১০ জনকে মাননীয় হাইকোর্ট বেকসুর খালাস দিয়েছেন।চারজনকে যাবজ্জীবন সাজা
দিয়েছেন। আর দুই জনে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।‘’

‘’হাইকোর্ট বিভাগ বলেছেন, যে বিচারিক আদালতে এই
ভাবে নির্বিচারে ফাসি দিতে গিয়ে প্রতিটি পরিবারের ওপর ডেভেসটেটিক এফেক্ট নেমে এসেছে,
তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে
সংযুক্ত করতে বলেছেন,’’ বলেন শিশির মনির।

আরো পড়তে পারেন: