Home LATEST NEWS BANGLA পত্রিকা: ‘নজরদারিতে ৩ শতাধিক কর্মকর্তা’

পত্রিকা: ‘নজরদারিতে ৩ শতাধিক কর্মকর্তা’

3
0

Source : BBC NEWS

পত্রিকা

পড়ার সময়: ৮ মিনিট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক সুবিধা পাওয়া অনেক কর্মকর্তা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

তাঁদের কারো বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, কারো বিরুদ্ধে তথ্য সরবরাহ, আবার কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়ও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার। একই সঙ্গে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। শিগগিরই ২৫ জেলা প্রশাসক (ডিসি) পদেও পরিবর্তন আনা হচ্ছে।

তাঁদের কারো বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, কারো বিরুদ্ধে তথ্য সরবরাহ, আবার কারো বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়ও সুবিধাজনক অবস্থানে থাকার অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার।

একই সঙ্গে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। শিগগিরই ২৫ জেলা প্রশাসক (ডিসি) পদেও পরিবর্তন আনা হচ্ছে।

কালের কণ্ঠ
ডেইলি টাইমস অব বাংলাদেশ

ডেইলি টাইমস অব বাংলাদেশের শিরোনাম ‘AL plans to mobilise in 29 more districts’ অর্থাৎ ‘আওয়ামী লীগের আরও ২৯ জেলায় নামার প্রস্তুতি’।

এ খবরে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস ঘটনার পর দেশের আরও ২৯টি জেলায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।

এই কর্মসূচি সফল করতে ভারতের কলকাতায় অবস্থানরত দলটির কয়েকশ নেতাকর্মী নিয়মিত সভা করছেন। এসব সভায় কেন্দ্রীয় নেতারাও যোগ দিয়ে সাংগঠনিক দিকনির্দেশনা দিচ্ছেন।

দলীয় নেতারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে চলে যাওয়া অনেক নেতাকর্মী এরই মধ্যে গোপনে দেশে ফিরেছেন। গ্রেপ্তারের ভয় থাকলেও তারা সাংগঠনিক তৎপরতা বাড়ানোর জন্য ঝুঁকি নিতে প্রস্তুত।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক টাইমসকে বলেন, গোপালগঞ্জে গত দুই দিনে যা ঘটেছে, তা দলীয় সিদ্ধান্তেই হয়েছে। একইভাবে আরও ২৯টি জেলায় এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ঢাকার পাশের গাজীপুর ও নারায়ণগঞ্জ, বৃহত্তর ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, উত্তরের গাইবান্ধা ও দিনাজপুর এবং সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা অনলাইনে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছেন।

নয়াদিগন্ত

খবরে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অস্থিরতা বাড়ছে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে ঢাকা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাটোর ও খুলনাসহ অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।

একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবার নাশকতার ক্ষেত্রে সীমান্ত এলাকায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করছেন।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তাদের দাবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি সক্রিয় করতে না পারলে আগামী দিনগুলোতে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা আরো ভয়াবহ রূপ নিতে পারে।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, দেশের সব সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করে তারা কাজ করে যাচ্ছে। সার্বিক নিরাপত্তা ও পুলিশের ভূমিকার বিষয়ে জানতে পুলিশ সদর দপ্তরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

মা

খবরে বলা হচ্ছে, পুলিশের কিছু সদস্যকে ঘিরে সন্দেহ-অবিশ্বাস তৈরি হয়েছে খোদ বাহিনীতেই। কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগসহ নানা কারণে তাদের প্রতি এই সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে।

একাধিক গোয়েন্দা তথ্যে পুলিশের এসব সদস্যের বিরুদ্ধে নেতিবাচক তথ্য এসেছে। এদের কেউ কেউ সরকারের অনুগত সেজে স্পর্শকাতর তথ্য পাচার করছেন বলেও আলোচনা আছে।

বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরা ইস্যুতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় ইন্ধন দিচ্ছেন। একদিকে যেমন পলাতক নেতারা তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন আবার এসব কর্মকর্তাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ছক কষছেন।

সাম্প্রতিক কয়েকজন কর্মকর্তার আওয়ামী লীগ কানেকশন ও সরকারবিরোধী উস্কানিসহ নানা কর্মকাণ্ডের ঘটনা সামনে আসার পর নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিব্রত সরকার।

সর্বশেষ এরকম নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও গোয়েন্দাদের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকের সন্দেহভাজন কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে।

মানবজমিন

খবরে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।

কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সেই ঐক্যের দৃশ্যমান উদ্যোগ নেই। ক্ষমতাসীন দল বিএনপিও বর্তমান পরিস্থিতিকে অতটা গুরুতর মনে করছে না। তারা বলছে, যেটুকু সমস্যা আছে, তা তারা নিজেরাই সামলাতে সক্ষম।

জুলাই গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত এবং শরিক দলগুলোকে নিয়ে যৌথভাবে পরিস্থিতি মোকাবিলার কোনো ভাবনা আছে কি না জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এ নিয়ে তাঁরা এখনো আলোচনা করেননি।

রিজভী গত সোমবার আজকের পত্রিকাকে বলেন, পতিত একটা (আওয়ামী লীগ), তারা আর কী করবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা পরিস্থিতি মোকাবিলা করবে।

প্রথম আলো

”বিশৃঙ্খলার’ শঙ্কায় বোর্ডের সভা হঠাৎ স্থগিত, শ্রমিকেরা ক্ষুব্ধ’ প্রথম আলোর শিরোনাম।

খবরে বলা হচ্ছে, তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবারের এ সভায় মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকেরা প্রস্তাব দিলে মজুরি বাড়ানোর মূল আলোচনা শুরু হতো। হঠাৎ সভা স্থগিত হওয়ায় পোশাকশ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন।

মজুরি বোর্ডের নোটিশে বলা হয়েছে, ‘তৃতীয় সভাটি অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’ তবে কার আদেশে সভাটি স্থগিত করা হয়েছে তা বলা হয়নি। এ বিষয়ে জানতে চেয়ে বোর্ডের সচিব রাইসা আফরোজের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।

তবে মজুরি বোর্ডের দুজন প্রতিনিধি প্রথম আলোকে জানান, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয় বলে তাঁদের জানানো হয়েছে।

পোশাকশিল্পের একাধিক মালিক জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক ও শ্রম পরিস্থিতিতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দিলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনের ভিত্তিতে গত রোববার রাতে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গতকালও গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে।

বণিক বার্তা

খবরে বলা হচ্ছে, দেশের ব্যাংকগুলোর বিনিয়োগ তথা ঋণ বিতরণের প্রধান খাত বস্ত্র ও তৈরি পোশাক। রফতানি আয় এবং কর্মসংস্থানেরও বড় উৎস এ শিল্প খাত। মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষ, বিশৃঙ্খলা ও ভাংচুরের ঘটনায় উদ্বেগ বাড়ছে বস্ত্র ও তৈরি পোশাক কারাখানার উদ্যোক্তাদের।

কারখানা সচল রাখার পাশাপাশি তাদের মধ্যে ভর করেছে ঋণের কিস্তি পরিশোধের চাপও। সমান্তরালে উদ্বেগ বাড়ছে বস্ত্র ও তৈরি পোশাক খাতে ঋণ দেয়া ব্যাংকারদের মধ্যেও। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে খেলাপি ঋণের ভারে বিপর্যস্ত ব্যাংক খাতের পরিস্থিতি আরো নাজুক হবে বলে মনে করছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ২০ হাজার ৪৩০ কোটি টাকা। এর মধ্যে কেবল বস্ত্র ও তৈরি পোশাক খাতেই ছিল ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯ কোটি টাকার ঋণ, যা মোট ঋণের ১৯ দশমিক ১০ শতাংশ।

আগে থেকেই এ খাতে বিতরণকৃত ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি, চলমান সংকট যা আরো উসকে দেয়ার ঝুঁকি তৈরি করেছে। এতে ভালো পারফরম্যান্সের ব্যাংকগুলোরও খেলাপি ঋণ বেড়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টারের শিরোনাম ‘MPs may get up to Tk 15cr to soothe constituents’ অর্থাৎ ‘নির্বাচনী এলাকায় জন্য ১৫ কোটি টাকা পাবেন এমপিরা’।

খবরে বলা হচ্ছে, সংসদ সদস্যদের ব্যক্তিগত চাহিদার ভিত্তিতে উন্নয়ন প্রকল্পের জন্য তাদের জনপ্রতি ১৫ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

এমপিদের সুপারিশকৃত প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) প্রায় ১৫,৫০০ কোটি টাকা ব্যয়ের দুটি পৃথক প্রস্তাব পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের কাছে পাঠিয়েছে।

পরিকল্পনা কমিশনে পাঠানো প্রস্তাবে মোট ১৪ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা রয়েছে। যার আওতায় পাঁচ বছর মেয়াদে আটটি বিভাগভিত্তিক গ্রামীণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হবে। এক্ষেত্রে প্রতি সংসদ সদস্যের জন্য বার্ষিক ১০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে।

এই প্রকল্পগুলোর আওতায়, সংশ্লিষ্ট বিভাগের এমপিদের জমা দেওয়া অগ্রাধিকার তালিকার ভিত্তিতে গ্রামীণ ছোট অবকাঠামো নির্মাণ বা মেরামত করা হবে।

আরেকটি পৃথক প্রস্তাবে, স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাধীন বিশেষ চাহিদাকেন্দ্রিক উন্নয়ন সহায়তা তহবিল থেকে অর্থ বিভাগের কাছে প্রায় ১,৫০০ কোটি টাকা চেয়েছে। প্রত্যেক সংসদ সদস্যকে এই বাজটে থেকে ৫ কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে।

সমকাল

খবরে বলা হচ্ছে, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আছে জাতীয় কৌশলপত্র। রোগটির বিস্তার ঠেকাতে কী কী পদক্ষেপ নিতে হবে, কোন সংস্থার কী দায়িত্ব, এমনকি ২০৩০ সালের মধ্যে সংক্রমণ প্রতি লাখে ১০০ জনের নিচে নামিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। তবে কৌশলপত্র প্রণয়নের তিন বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই।

মশা নিয়ন্ত্রণ, রোগী ব্যবস্থাপনা, নজরদারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েই গেছে। এর মধ্যে এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। দেশে ডেঙ্গুর ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০২তে। একই সময়ে নতুন করে

হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৮ জন। সব মিলিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১০৭। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ হাজার ৬১৭ জন।

ডেঙ্গুতে এ বছরে মৃত্যুর সংখ্যা এরই মধ্যে গত বছরের মোট মৃত্যুকে ছাড়িয়েছে। ২০২৫ সালে এ রোগে মারা গিয়েছিলেন ৪১৩ জন। এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং ২০২৪ সালে ৫৭৫ জনের মৃত্যু হয়।

যুগান্তর

খবরে বলা হচ্ছে, ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ঘোষণায় বিলাসবহুল গাড়ি আমদানি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে একটি দেশীয় ও আন্তর্জাতিক চক্র। দুবাই, জাপানসহ বিভিন্ন দেশ থেকে আস্ত গাড়িকে কয়েক পার্টে ভাগ করে আমদানি করা হয়।

বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিতে এসব গাড়ির ‘সিস্টেম আমদানি’কে যন্ত্রাংশ হিসাবে দেখানো হয়। আমদানির পর আগে থেকে নির্ধারিত ঘুস চ্যানেলে প্রতিটি গাড়ি পার করা হয়। এরপর চট্টগ্রামসহ দেশের নির্দিষ্ট কয়েকটি গ্যারেজে জোড়া লাগিয়ে ব্র্যান্ড নিউ গাড়ির পূর্ণাঙ্গ চেহারা ফিরিয়ে আনা হয়।

এভাবে পুনঃসংযোজন করার পর একই চক্র পুরোনো গাড়ির নম্বরে বিআরটিএ থেকে সব কাগজপত্র বের করে। এজন্য গাড়িপ্রতি মোটা অঙ্কের চুক্তি করা হয়। এরপর সেই গাড়ি চড়া মূল্যে বিক্রি করা হয়।

এভাবে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া পুরোনো গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কিনে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বিলাসবহুল শত শত নতুন গাড়ি। এ চক্রের সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং কাস্টম হাউজের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে।

এছাড়া গোপন এই কারবারে খুব সতর্কতার সঙ্গে রয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কিছু বিশেষ গ্যারেজ মালিক। প্রশাসনের নজর এড়াতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে ভুয়া বা নামসর্বস্ব ঠিকানা।

এসব সুযোগ কাজে লাগিয়ে একই সিন্ডিকেট অনেক সময় খেলনাসামগ্রী কিংবা ভিন্ন পণ্যের নামে কনটেইনারে করে বিলাসবহুল আস্ত গাড়িও নিয়ে আসে।