Home LATEST NEWS BANGLA রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী অলি আহমদ

3
0

Source : BBC NEWS

কর্নেল অলি আহমদ

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অলি আহমদকে প্রার্থী করার কথা জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

অলি আহমদ ১১ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পাটি – এলডিপির চেয়ারম্যান।

রোববার দুপুরে ঢাকায় ১১ দলীয় জোটের নেতারা রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের জন্য আনুষ্ঠানিক বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান জোটের আরেক শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী প্রার্থী মনোনয়ন দাখিল করতে হবে আগামী ১৩ই অগাস্টের মধ্যে, আর ভোটগ্রহণ হবে ২০ শে অগাস্ট।

সাবেক সামরিক কর্মকর্তা অলি আহমদ একজন মুক্তিযোদ্ধা এবং ১৯৯১ সালের বিএনপি সরকারের সাবেক মন্ত্রী।

দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর ২০০৬ সালে অলি আহমদ দল থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি নামে নতুন দল গঠন করেন।

এদিকে, গত ২৪শে জুলাই নিজের মেয়াদের দেড় বছরের মতো সময় বাকি থাকতেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিলো, রাষ্ট্রপতি নির্বাচনে তারা প্রার্থী দেবে না।

সেসময় কারণ হিসেবে বলা হয়েছিলো প্রার্থী দেয়া হলেও জয়ী না হওয়ার সম্ভাবনার কথা। কারণ সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে বিএনপির। ফলে তাদের সমর্থনের বাইরে কার্যত: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই।

আরো পড়তে পারেন: