Home LATEST NEWS BANGLA শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের কপি ঢাকায় পাঠিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের কপি ঢাকায় পাঠিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

3
0

Source : BBC NEWS

কয়েকজন নারী পোশাক কারখানায় কাজ করছেন

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার
টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে, মালিকপক্ষকে চার কার্যদিবসের
মধ্যে বেতন কাঠামোর লিখিত সুপারিশ জমা দিতে সময় দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

সোমবার এই বোর্ডের দ্বিতীয়
সভা অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।

তিনি জানান, ডিসেম্বরের
মধ্যে ন্যূনতম মজুরির হারের বিষয়টি শেষ করা এবং জানুয়ারির বেতনের সঙ্গে সেটি যোগ
হবে বলে আগেই জানানো হয়েছে। দুই পক্ষেরই লিখিত প্রস্তাব দাখিল করার কথা ছিল। শ্রমিক
প্রতিনিধির পক্ষ থেকে লিখিত সুপারিশ দেওয়া হয়েছে।

তবে মালিকপক্ষ গার্মেন্টস এলাকায়
অস্থিতিশীল পরিস্থিতি ও নানা কারণে সেখানে যেতে পারছেন না জানিয়ে লিখিত সুপারিশ
জমা দিতে সাতদিন সময় চেয়েছে বলে জানান চেয়ারম্যান মি. সুবহানি।

“মালিকপক্ষকে চার কার্যদিবসের
মধ্যে বেতন কাঠামোর সুপারিশ করার জন্য সময় দিয়েছি। আগামী সভায়
যদি ওনারা এটা দাখিল করতে ব্যর্থ হন তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এগিয়ে
যাব এবং ওনাদের এই লিখিত প্রস্তাবের অপেক্ষা করবো না” বলেন মি. সুবহানি।

একইসঙ্গে, নিম্নতম মজুরি
বোর্ড বেশ কিছু পোশাক কারখানা পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে শ্রমিক
প্রতিনিধি বাবুল আক্তার জানান, “এক নম্বর গ্রেডে ৪৮ হাজার টাকা, ২ নম্বর গ্রেডে ৪৩
হাজার টাকা, তিন নম্বর ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য ৩২ হাজার টাকা এবং
শিক্ষানবীশকাল একেবারে নতুন ওয়ার্কার যারা আসবেন তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরি
দাবি করেছি।”

তিনি জানান, ২০২৩ সালের
গেজেটে যেসব পদ-পদবী আছে সেখানে অনেকগুলো অযথা পদ-পদবী আছে।

এছাড়া “কর্মচারীদের জন্য
তফসিল-খ তে প্রস্তাব করা হয়েছে, এক নম্বর গ্রেডের জন্য ৫৫ হাজার টাকা, দুই নম্বর
গ্রেডের জন্য ৫০ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য ৪৫ হাজার টাকা এবং চার নম্বর
গ্রেড যেটা অফিস স্টাফদের বলি সেটার জন্য ৪০ হাজার টাকা আমরা প্রস্তাব করেছি” বলেন
মি. আক্তার।

পরে ন্যূনতম মজুরি কত সাংবাদিকদের
এমন এক প্রশ্নের উত্তরে মি. আক্তার জানান, “চার নম্বর গ্রেডে নিম্নতম মজুরি ৩২
হাজার টাকা চেয়েছি আমরা। এছাড়া শিক্ষানবীশকাল একেবারে নতুন ওয়ার্কার যারা আসবেন
তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরি দাবি করেছি।”

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ও অন্য সদস্যরা