Home LATEST NEWS BANGLA ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’- বললেন ট্রাম্প, বাড়ছে জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’- বললেন ট্রাম্প, বাড়ছে জ্বালানি তেলের দাম

4
0

Source : BBC NEWS

আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ছবির উৎস, Getty Images

তুরস্কে নেটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে “অশুভ মানুষদের” শাসন বলে বর্ণনা করেন এবং প্রশাসনকে
“উন্মাদ” বলে অভিহিত করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন করা হলে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার মনে হয় এটা শেষ।”

নেটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, “আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট।”

“এরা দুষ্ট ও অসুস্থ লোক,” মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কী করতে হবে — শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে।”

এ বিষয়ে আরও প্রশ্ন করা হলে ট্রাম্প তার আলোচক দলের বিষয়ে বলেন,
“তারা কথা বলতে পারে,
কিন্তু আমার মনে হয় তারা সময় নষ্ট করছে।”

“সত্যি বলতে, আমি তাদের পেছনে আমার সময় নষ্ট করতে চাই না।”

“আমার দৃষ্টিতে এটা শেষ। তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়, তারা মিথ্যাবাদী।”

একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন যে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না।