Home LATEST NEWS BANGLA ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিচার শুরু

‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিচার শুরু

4
0

Source : BBC NEWS

ঢাকার মহানগর আদালত

প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আগামী ১৪ই সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত এ আদেশ দেয়।

মতিউর রহমানের বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আর গত বছরের ১৪ই জানুয়ারি মতিউর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

মূলত, ২০২৪ সালে কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনা নিয়ে তিনি আলোচনায় আসেন। সেসময় এক তরুণ ওই ছাগলটি কিনে। তারপর সেই খবরটি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এবং পরে বের হয় যে ওই তরুণ মি. রহমানের-ই সন্তান।

যদিও মতিউর রহমান তখন সংবাদমাধ্যমের কাছে তা অস্বীকার করেছিলেন।

পরে তৎকালীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য একাধিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন যে, ওই তরুণ মি. রহমানের সন্তান এবং তার।

পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে শুরু করে দুর্নীতি দমন কমিশন।

ছাগলকাণ্ড নিয়ে আরও পড়তে পারেন…