Home LATEST NEWS BANGLA ২১শে জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন

২১শে জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন

4
0

Source : BBC NEWS

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে  কমিশনের সভা হয়েছে

পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। একই সঙ্গে বলেছে
যে, ইউপি নির্বাচন
সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন।

কমিশনের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রথম
ধাপে ১৩১ টি উপজেলার ১০২৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরপর
দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি,
চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে
ভোট হবে।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১শে জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ঠা ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯শে এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ই মে এবং পঞ্চম ধাপে ২৭শে মে ভোট হবে।

কোন
উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা
আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

এর
আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশার মো. সানাউল্লাহ বলেন, ”ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনী
কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না, নির্বাচনি পরিবেশ বজায় রাখতে
পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি নিয়ে কমিশনের
সভায় আলোচনা হয়েছে। আগামী ১০ই ডিসেম্বরের আগেই এই সংলাপ
শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।